মনীষী পঞ্চানন বর্মার জন্মজয়ন্তীতে সরকারি ছুটি ঘোষণা করে প্রকাশিত হলো নতুন ক্যালেন্ডার
দি নিউজ লায়ন ; কোচবিহারের প্রাণপুরুষ তথা রাজবংশী সম্প্রদায়ের প্রাণপুরুষ মনীষী পঞ্চানন বর্মা জন্মজয়ন্তীতে সরকারি ছুটি ঘোষণা করে নতুন সরকারি ক্যালেন্ডার উদ্বোধন হলো কোচবিহারে। বৃহস্পতিবার এই ক্যালেন্ডার এবং রাজ্য সরকারের বিগত পাঁচ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন।
উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়, শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিরঞ্জন দত্ত, আব্দুল জলিল আহমেদ, সুচিস্মিতা দেব শর্মা, শিবপদ পাল সহ অন্যান্য নেতৃত্ব। এদিন ক্যালেন্ডার প্রকাশ করতে গিয়ে শান্তনু সেন বলেন, মুখ্যমন্ত্রীর আমলে মোট ৫১ টি সফল প্রকল্প বাংলার মানুষ পেয়েছে। যার মধ্যে অন্যতম উৎকর্ষ বাংলা, সবুজ সাথী, কন্যাশ্রী এবং স্বাস্থ্য সাথী।
পশ্চিমবঙ্গের ৯৩ শতাংশ মানুষ বর্তমানে সরকারি পরিষেবা আওতাধীন। এই মর্মে একটি রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে। ২০১১ থেকে দুই হাজার কুড়ি মোট ১০ বছরের উন্নয়নের খতিয়ান রয়েছে এই রিপোর্ট কার্ডে। মানুষের কাছে পৌঁছানোর জন্য এই রিপোর্ট কার্ড একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে বলে দাবি করেন তিনি।

Post a Comment